SheikSadi

দাবা খেলা বুদ্ধির উন্মেষ ঘটায় – ইমাম আবু ইউসুফ।

Oct 26th, 2021
35
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 14.93 KB | None | 0 0
  1. দাবা খেলা বুদ্ধির উন্মেষ ঘটায় – ইমাম আবু ইউসুফ।
  2.  
  3. আল মাওসুয়াহ আল কুয়েতিয়া (কুয়েতি ফিকহ বিশ্বকোষ) সহ বিভিন্ন গ্রন্থে ইমাম আবু হানিফার প্রধান ছাত্র, বিচারকদের বিচারক, কাযিউল কুযাত আবু ইউসুফের এই মতটি উল্লিখিত আছে।
  4.  
  5. সেখানে এ মতের পক্ষে দলিল উপস্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে :
  6.  
  7. وذهب أبو يوسف إلى إباحتها مطلقاً، وذلك كما قال لِما فيها من إعمال للعقل وتذكية للأفهام، كما أنّ الأصل في الأشياء الإباحة إلّا إذا كان هناك دليل على الحرمة، ولم يرد نصّ في حرمة الشطرنج أو في معنى ذلك.
  8.  
  9. "আবু ইউসুফের মত হচ্ছে দাবা খেলা নিঃশর্তভাবে জায়েয। আর এর কারণ হিসেবে তিনি বলেছেন যে, দাবা খেলার মাধ্যমে বুদ্ধির চর্চা হয়, মেধা প্রখর হয়। এছাড়াও শরিয়তের মূলনীতি হচ্ছে, যে কোন বিষয়ের ক্ষেত্রে আদি হুকুম হচ্ছে এটি জায়েয যতক্ষণ একে হারাম ঘোষণা করে কোন প্রমাণ না আসে। আর দাবা খেলাকে হারাম করে কোন স্পষ্ট বক্তব্য কিংবা সমপর্যায়ের কোন দলিল শরিয়তে আসে নি।"
  10.  
  11. ইমাম ইবনে কুদামা "আল মুগনী" গ্রন্থে লিখেছেন,
  12.  
  13. وذَهَبَ الشّافِعِيُّ إلى إباحَتِهِ. وحَكى ذَلِكَ أصْحابُهُ عَنْ أبِي هُرَيْرَةَ، وسَعِيدِ بْنِ المُسَيِّبِ، وسَعِيدِ بْنِ جُبَيْرٍ. واحْتَجُّوا بِأنَّ الأصْلَ الإباحَةُ، ولَمْ يَرِدْ بِتَحْرِيمِها نَصٌّ، ولا هِيَ فِي مَعْنى المَنصُوصِ عَلَيْهِ، فَتَبْقى عَلى الإباحَةِ
  14.  
  15. "শাফেয়ী দাবা খেলা বৈধ এই মতটি গ্রহণ করেছেন এবং এই মতের পক্ষে আবু হুরায়রা, সাঈদ বিন মুসাইয়্যাব, সাঈদ বিন জুবাইর প্রমুখ ছিলেন বলে উল্লেখ করেছেন। তাদের যুক্তি হচ্ছে : যেকোন বিষয়ের আদি বিধান হচ্ছে জায়েয হওয়া। আর দাবাকে হারাম ঘোষণা করে কোন স্পষ্ট বক্তব্য (নস) আসে নি। এমনকি হারাম বলার জন্য নস-এর স্থলাভিষিক্ত হতে পারে এমন কোন দলিলও নেই। সুতরাং দাবা খেলা তার আদি বিধান তথা বৈধতার উপর স্থির থাকবে।"
  16.  
  17. ويُفارِقُ الشِّطْرَنْجُ النَّرْدَ مِن وجْهَيْنِ؛ أحَدُهُما، أنَّ فِي الشِّطْرَنْجِ تَدْبِيرَ الحَرْبِ، فَأشْبَهَ اللَّعِبَ بِالحِرابِ، والرَّمْيَ بِالنُّشّابِ، والمُسابَقَةَ بِالخَيْلِ. والثّانِي، أنَّ المُعَوَّلَ فِي النَّرْدِ ما يُخْرِجُهُ الكَعْبَتانِ، فَأشْبَهَ الأزْلامَ، والمُعَوَّلَ فِي الشِّطْرَنْجِ عَلى حِذْقِهِ وتَدْبِيرِهِ، فَأشْبَهَ المُسابَقَةَ بِالسِّهامِ.
  18.  
  19. "লুডু ও দাবার মাঝে দুই দিক থেকে পার্থক্য আছে।
  20.  
  21. এক – দাবা খেলায় রণকৌশল নিয়ে পরিকল্পনা করা হয়, তাই দাবা খেলার মিল হচ্ছে বর্শা নিয়ে খেলা, তীরন্দাজ চর্চা, ঘোড়দৌড় প্রতিযোগিতার সাথে।
  22.  
  23. দুই – লুডু খেলায় নির্ভর করা হয় ছক্কার দানের উপরে।যা কিনা ভাগ্য পরীক্ষার অনুরূপ। কিন্তু দাবা খেলায় নির্ভর করা হয় বুদ্ধি ও কৌশলের উপর। তাই এর সাদৃশ্য হচ্ছে তীরন্দাজ প্রতিযোগিতার সাথে।"
  24.  
  25. সূত্র: আল মুগনী, ইবনে কুদামা।
  26.  
  27. আল মাওসুয়া তে সালাফদের মধ্য থেকে আরো কয়েকজন দাবার বৈধতার প্রবক্তার নাম উল্লেখ করা আছে।
  28.  
  29. ونُقِل القَوْل بِالإْباحَةِ عَنْ أبِي هُرَيْرَةَ وسَعِيدِ بْنِ المُسَيَّبِ وسَعِيدِ بْنِ جُبَيْرٍ ومُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ ومُحَمَّدِ بْنِ سِيرِينَ وعُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وابْنِهِ هِشامٍ وسُلَيْمانَ بْنِ يَسارٍ والشَّعْبِيِّ والحَسَنِ البَصْرِيِّ ورَبِيعَةَ وعَطاءٍ .
  30.  
  31. "দাবা খেলার বৈধতার ফতোয়া উল্লিখিত আছে আবু হুরায়রা, সাঈদ বিন মুসাইয়াব, সাঈদ বিন জুবাইর, মুহাম্মদ বিন মুনকাদির, ইবনে সিরিন, উরওয়া বিন যুবায়ের, হিশাম বিন যুবায়ের, সুলায়মান বিন ইয়াসার, শা'বি, হাসান বসরী, রবি'য়া ও আত্বা প্রমুখ সাহাবী ও তাবেয়ীদের থেকে।"
  32.  
  33. দাবা খেলার ব্যাপারে হানাফি মাযহাবের আদ দুররুল মুখতার কিতাবে বলা হয়েছে,
  34.  
  35. وأباحه الشافعي وأبو يوسف في رواية، ونظمها شارح الوهبانية فقال: ولا باس بالشطرنج وهي رواية عن الحبر قاضي الشرق والغرب تؤثر وهذا إذا لم يقامر ولم يداوم ولم يخل بواجب، وإلا فحرام بالاجماع
  36.  
  37. "ইমাম শাফেয়ী ও এক বর্ণনায় আবু ইউসুফ দাবা খেলা বৈধ বলেছেন। শরহে ওয়াহবানিয়া নামক কিতাবে আছে, দাবা খেলতে কোন সমস্যা নেই। এটি মহাজ্ঞানী পূর্বপশ্চিমের কাযী থেকে বর্ণিত আছে। তবে শর্ত হচ্ছে, জুয়া হিসেবে খেলা যাবে না কিংবা সারাক্ষণ এটা নিয়ে পড়ে থেকে ওয়াজিব আমল পালনে ত্রুটি সৃষ্টি করা যাবে না। নয়ত সকলের ঐকমত্যে এটি হারাম হবে।"
  38.  
  39. এবার যারা দাবা খেলা হারাম বলেন তাদের কাছে আসা যাক। হানাফি, মালিকি, হাম্বলি এই ৩ মাযহাবেই বলা আছে যে, মুজতাহিদ ইমামের তাকলিদ করে কেউ দাবা খেললে তাকে নিন্দা করা যাবে না, গুনাহগার-ফাসেক বলা যাবে না।
  40.  
  41. হাম্বলি মাযহাবের নির্ভরকৃত গ্রন্থ কাশশাফুল কিনা তে বলা আছে,
  42.  
  43. (ومَن يَلْعَبُ بِنَرْدٍ أوْ شِطْرَنْجٍ لِتَحْرِيمِهِما وإنْ عَرِيا عَنْ القِمارِ) أيْ العِوَضِ (غَيْرِ مُقَلِّدٍ فِي الشِّطْرَنْجِ) كَمَن يَرى حِلَّهُ فَإنْ قَلَّدَهُ لَمْ تُرَدَّ شَهادَتُهُ.
  44.  
  45. "লুডু কিংবা দাবা খেলা হারাম যদিও জুয়া কিংবা বাজি মুক্ত হয়। তবে কেউ যদি এমন ইমামের তাকলিদ করে খেলে যিনি একে বৈধ বলেন তবে (খেলোয়ারকে পাপী বলা যাবে না। ফলে) আদালতে তার সাক্ষ্যও প্রত্যাখ্যাত হবে না।"
  46.  
  47. একই কথা হানাফি ও মালিকি আলেমরা বলেছেন,
  48.  
  49. وأما شرب النبيذ واللعب بالشطرنج وأكل متروك التسمية عمدًا من مجتهد ومقلده فليس بفسق
  50.  
  51. হানাফি ইমাম কামাল বিন হুমাম বলেন,
  52.  
  53. "নাবিয পান, দাবা খেলা, পশু জবাইকালে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলা ত্যাগ – কোন মুজতাহিদ কিংবা তার মুকাল্লিদ এই কাজগুলো করলে ফাসেক (পাপাচারী) গণ্য হবে না।" (তায়সিরুর তাহরির)
  54.  
  55. ইবনে হাজেব আল মালিকি বলেন:
  56.  
  57. وأما من يشرب النبيذ ويلعب الشطرنج ونحوه من مجتهد ومقلد فالقطع أنه ليس بفاسق
  58.  
  59. "মুজতাহিদ কিংবা তার মুকাল্লিদ নাবিয পান করলে কিংবা দাবা খেললে তাকে কোনভাবেই ফাসেক বলা যাবে না।" (মুখতাসারে ইবনে হাজেব)
  60.  
  61. আমাদের সমাজে কিছু গোড়া ও উগ্র লোক আছে যারা ভিন্নমতকে দুই চোখে দেখতে পারে না। তারা নিজেরা কোন মত ফলো করলে আরাম (চাই সেটা যত দুর্বল হোক), কিন্তু অন্যের বেলায় হারাম।
  62.  
  63. ইমাম ইবনুল মুফলিহ সমাজের এই লোকগুলো সম্পর্কে বলেন,
  64.  
  65. وإذا كان له عدو يفعل بعض الأمور المختلف فيها كشرب النبيذ المختلف فيه ولعب الشطرنج وحضور السماع أن هذا ينبغي أن يهجر وينكر عليه، فإذا فعل ذلك صديقه اعتقد أن ذلك من مسائل الاجتهاد التي لا تنكر، فمثل هذا ممن يكون في اعتقاده حل الشيء وحرمته ووجوبه وسقوطه بحسب هواه وهو مذموم مجروح خارج عن العدالة
  66.  
  67. "যদি তার কোন শত্রু থাকে যে কোন মতভেদপূর্ণ কাজ করে যেমন নাবিয পান, দাবা খেলা, গান শোনা, সে বলতে থাকে যে, এই কাজগুলোর নিন্দা ও প্রতিবাদ করতে হবে। কিন্তু যদি তার বন্ধু অনুরূপ কাজ করে তবে সে বলে, আরে, এগুলো ইজতিহাদী বিষয়। এসব নিয়ে নিন্দা করা যাবে না। এই জাতীয় লোকের তুলনা হচ্ছে তাদের সাথে যারা নিজেদের খায়েশ অনুযায়ী কোন বিষয়কে একবার হালাল, একবার হারাম, একবার ওয়াজিব, একবার গায়রে ওয়াজিব বলে। এই ধরণের লোকরা নিন্দাযোগ্য। তাদের ব্যপারে কোন আস্থা ও নির্ভরতা স্থাপন সম্ভব না।" (আল আদাবুশ শারিয়া)
  68.  
  69. পরিশেষে আমরা যারা দাবা খেলি তাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে। তা হল এমন ব্যক্তির সাথে দাবা খেলব না যে নিজে দাবা খেলা জায়েয ভাবে না।
  70.  
  71. وقَيَّدَ الشّافِعِيَّةُ قَوْلَهُمْ بِأنْ يَكُونَ لَعِبُ الشِّطْرَنْجِ مَعَ مَن يَعْتَقِدُ حِلَّهُ وإلاَّ كانَ حَرامًا، لأِنَّ فِيهِ إعانَةً عَلى مَعْصِيَةٍ لاَ يُمْكِنُ الاِنْفِرادُ بِها.
  72.  
  73. "শাফেয়ীরা শর্ত আরোপ করেছে যে, এমন ব্যক্তির সাথে দাবা খেলতে হবে যে নিজেও এই খেলা হালাল ভাবে। অন্যথায় তার সাথে দাবা খেলা হারাম হবে। কারণ এর মাধ্যমে (অপর ব্যক্তির মাযহাব অনুযায়ী) গুনাহের কাজ সহায়তা করা হচ্ছে যা সে একা একা করতে পারত না।"
  74.  
  75. (আল মাওসুয়াতুল ফিকহিয়্যা আল কুয়েতিয়া)
  76.  
  77. ** ছবির জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি : রাশা নোয়েল ও ফাহাদ মোহাম্মদ ভাইকে। ছবিটি মোহাম্মদপুর থেকে তোলা।
Advertisement
Add Comment
Please, Sign In to add comment