SheikSadi

রাসূলের সঙ্গীতচর্চা

Nov 3rd, 2021
47
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 9.02 KB | None | 0 0
  1. আল্লাহর রাসুলের ঘরে ঈদের দিন যেই দুইজন মেয়ে গান-বাজনা করেছিল তারা ছিল আনসারদের দুইজন দাসী। ফতহুল বারীতে বলা হয়েছে, একজন দাসী ছিল হাসসান বিন সাবেতের। অন্য বর্ণনায় আছে, দুইজনই ছিল আব্দুল্লাহ বিন সালামের দাসী।
  2.  
  3. আবু বকর রাসুলের ঘরে এসে গানবাদ্য শুনে বলে ওঠেন, সর্বনাশ! রাসুলের ঘরের শয়তানের বাদ্য! রাসুল আবু বকরকে সংশোধন করে দেন এবং আবু বকরকে তিরস্কার পরিত্যাগ করতে বলেন।
  4.  
  5. عن عائشة قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم وعندي جاريتان تغنيان بغناء بعاث فاضطجع على الفراش وحول وجهه ودخل أبو بكر فانتهرني وقال مزمارة الشيطان عند النبي صلى الله عليه وسلم فأقبل عليه رسول الله عليه السلام فقال دعهما فلما غفل غمزتهما فخرجتا وكان يوم عيد
  6.  
  7. এই ঘটনা দিয়ে ফতহুল বারিতে পরনারীর কণ্ঠে গান শোনার অনুমতি থাকার দলিল দেয়া হয়েছে।
  8.  
  9. واستدل به على جواز سماع صوت الجارية بالغناء ولو لم تكن مملوكة لأنه - صلى الله عليه وسلم - لم ينكر على أبي بكر سماعه بل أنكر إنكاره واستمرتا إلى أن أشارت إليهما عائشة بالخروج . ولا يخفى أن محل الجواز ما إذا أمنت الفتنة بذلك ، والله أعلم .
  10.  
  11. 'এই হাদিস দিয়ে দাসীর কণ্ঠে গান শোনার বৈধতার পক্ষে দলিল দেয়া হয়, চাই দাসী অন্যের হয়ে থাকুক। কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আপত্তি করেন নি। বরং আবু বকর তাদের উপর আপত্তি করায় তিনি আবু বকরের উপরের আপত্তি করেছেন। ফলে তারা দুজনে তাদের সঙ্গীত জারি রাখে। অবশেষে আয়েশা তাদের চলে যেতে ইশারা করেন। আর জানা কথা যে, এটা তখনই বৈধ হবে যখন ফিতনার আশঙ্কা না থাকে। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।'
  12.  
  13. ইমাম কুরতুবি তার তাফসিরে কুশাইরির বরাতে লিখেছেন,
  14.  
  15. ضرب بين يدي النبي صلى الله عليه وسلم يوم دخل المدينة، فهم أبو بكر بالزجر فقال رسول الله صلى الله عليه وسلم: (دعهن يا أبا بكر حتى تعلم اليهود أن ديننا فسيح) فكن يضربن ويقلن: نحن بنات النجار، حبذا محمد من جار
  16.  
  17. রাসুল যেদিন মদিনা আসেন সেদিন তাকে বাদ্য বাজিয়ে বরণ করে নেয়া হয়। আবু বকর এটা দেখে তিরস্কার করতে উদ্যত হন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে দেন এবং বলেন দেখুন ইহুদিরা, আমাদের ধর্ম কতটা প্রশস্ত! আনসারী মেয়েরা সেদিন বাদ্য বাজিয়ে গেয়ে উঠেছিল 'আমরা নাজ্জারের কন্যা! অভিনন্দন হে মুহাম্মদ! কতই না উত্তম সঙ্গী।'
  18.  
  19. রাসুলের ঘরে আনন্দের দিনে বাদ্যের আসর বসত কথাতে যারা রাসুলের অবমাননা খুঁজে পেয়েছে তাদের মত নির্বোধ আর দ্বিতীয়টি নেই। কারণ এই কথাতে যদি অবমাননা হয় তাহলে স্বয়ং বুখারি, মুসলিম সহ সুনানের যেসব কিতাবে ঘটনাটি উল্লিখিত আছে তারাই তো রাসুলের অবমাননা করেছে!
  20.  
  21. এছাড়াও রাসুলের যুগে গানবাদ্যের মাধ্যমে ফূর্তি করার পক্ষে আরো অনেক সহিহ হাদিস আছে।
  22.  
  23. عن جابر بن عبد الله، قال: كان الجواري إذا نكحوا كانوا يمرون بالكبر والمزامير ويتركون النبي صلى الله عليه وسلم قائما على المنبر، وينفضون إليها، فأنزل الله {وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها}
  24.  
  25. জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত আছে, যখন মদিনার মেয়েদের বিয়ে দেয়া হত তখন তবলা ও বাঁশি বাজিয়ে যাত্রার আয়োজন করা হত। এর ফলে নবি সাঃ জুমার খুতবা প্রদানকালে তারা খুতবা ত্যাগ করে সেই যাত্রায় চলে যেত। আর এই মর্মেই আল্লাহ নাযিল করেন এই আয়াত "যখন তারা (মদিনাবাসী) ব্যবসা কিংবা ফুর্তি দেখে, তার দিকে ছুটে যায় (সুরা জুমা, আয়াত ১১)"
  26.  
  27. হাদিসটি ইবনে জারির, আবু আওয়ানা, তাহাবি প্রমুখ তাখরিজ করেছেন। হাদিসের সনদ সহিহ। বিস্তারিত আলোচনা এখানে -- http://dr-alawni.com/articles.php?show=238
  28.  
  29. রইসুল মুফাসসিরিন ইমাম ইবনে জারির আত তাবারি লাহু (ফুর্তি) শব্দের ব্যাখ্যায় লিখেছেন,
  30.  
  31. « وأما اللهو، فإنه اختلف من أي أجناس اللهو كان، فقال بعضهم: كان كبرا ومزامير» ، وذكر هذا الحديث .
  32. ثم قال : « وقال آخرون: كان طبلا» ، وأورد أثرا لمجاهد في ذلك .
  33. ثم قال الطبري : « والذي هو أولى بالصواب في ذلك الخبر الذي رويناه عن جابر، لأنه قد أدرك أمر القوم ومشاهدهم» .
  34.  
  35. ফুর্তি শব্দের ব্যাখ্যায় মতভিন্নতা রয়েছে। কেউ বলেছেন, এটা হচ্ছে ঢোল ও বাঁশি। অন্যদের মতে, এটা হচ্ছে তবলা। তবে সঠিকতর ব্যাখ্যা হচ্ছে যা আমরা জাবের রাদিয়াল্লহু আনহুর হাদিসে উল্লেখ করেছি। কেননা তিনি আনসারদের অবস্থা স্বচক্ষে দর্শন করেছেন।
  36.  
  37. সুতরাং প্রমাণ হল যে, বিয়ের অনুষ্ঠানে ফুর্তি করা বলতে মদিনার লোকেরা বুঝত গানবাদ্য করা।
  38.  
  39. সহিহ বুখারিতে আয়েশার হাদিস রয়েছে,
  40.  
  41. أنَّها زَفَّتِ امْرَأَةً إلى رَجُلٍ مِنَ الأنْصارِ، فقالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: يا عائِشَةُ، ما كانَ معكُمْ لَهْوٌ؟ فإنَّ الأنْصارَ يُعْجِبُهُمُ اللَّهْوُ.
  42.  
  43. যে তিনি আনসারী এক জুটির বিয়েতে অংশ নিয়েছিলেন। আল্লাহর রাসুল আয়েশাকে জিজ্ঞেস করলেন, "হে আয়েশা! তোমরা কি ফুর্তির ব্যবস্থা করেছিলে? আনসাররা তো আনন্দ-ফুর্তি পছন্দ করে"
Advertisement
Add Comment
Please, Sign In to add comment