SheikSadi

সালাফে সালেহিনের দাবা খেলা

Oct 28th, 2021
67
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 9.70 KB | None | 0 0
  1. সালাফে সালেহিনের দাবা খেলা
  2.  
  3. (বিশিষ্ট আলেম দীন Abdullah Al Masud আমার উপর আপত্তি তুলেছেন যে, জগদ্বিখ্যাত ইমাম ও আলেমরা নিয়মিত দাবা খেলতেন এমন কথা বলে আমি মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস পাচ্ছি। ভাই! আপনার জানাশোনা কম হলে আমার কী দোষ?)
  4. কাযিউল কুযাত ইমাম আল মাওয়ারদী রহিমাহুল্লাহ তার বিখ্যাত আল হাওয়ী আল কাবীর গ্রন্থে কী লিখেছেন চলুন দেখা যাক।
  5. ইমাম আল মাওয়ারদী (৪৫০হি) বলেন,
  6. وَاسْتَدَلَّ مَنْ أَبَاحَهَا وَحَلَّلَهَا: بِانْتِشَارِهَا بَيْنَ الصَّحَابَةِ وَالتَّابِعِينَ إِقْرَارًا عَلَيْهَا، وَعَمَلًا بِهَا،
  7. যারা দাবা খেলার বৈধতা দিয়েছেন এবং একে হালাল বলেছেন তারা যুক্তি দিয়েছেন যে, দাবা খেলা সাহাবি, তাবেয়িদের মাঝে জনপ্রিয় ছিল এবং তারা এর অনুমতি দিতেন। এমনকি নিজেরাও খেলতেন।
  8. فَرَوَى الْخَطِيبُ مَوْلَى سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَمُرُّ بِنَا وَنَحْنُ نَلْعَبُ بِالشِّطْرَنْجِ فَيُسَلِّمُ عَلَيْنَا وَلَا يَنْهَانَا.
  9. সুলায়মান বিন ইয়াসারের মাওলা আল খতিব বলেন,
  10. আমরা দাবা খেলতাম, আর উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহু আমাদের পাশ দিয়ে হেটে যেতেন। তিনি আমাদের সালাম দিতেন, আমরা তাকে সালাম দিতাম।
  11. وَرَوَى الضَّحَّاكُ بْنُ مُزَاحِمٍ قَالَ: رَأَيْتُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ عَلَيْهِ السَّلَامُ مَرَّ بِقَوْمٍ يَلْعَبُونَ بِالشِّطْرَنْجِ فَقَالَ: ادْفَعْ ذَا وَدَعْ ذَا.
  12. দাহহাক বিন মুরাহিম বলেন,
  13. আমি হাসান বিন আলি আলাইহিস সালামকে দেখেছি যে তিনি একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যারা দাবা খেলছিল। তিনি তাদের একজনকে বললেন যে, ঐ চাল দিও না, এই চাল দাও।
  14. (আলাইহিস সালাম বলার কারণে আমাকে আবার শিয়া বলবেন না। স্বয়ং ইমাম আল মাওয়ারদিই ইমাম হাসানের পর আলাইহিস সালাম বলেছেন)
  15. وَرَوَى أَبُو رَاشِدٍ قَالَ: رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ يَدْعُو غُلَامًا فَيُلَاعِبُهُ بِالشِّطْرَنْجِ.
  16. আবু রাশেদ বর্ণনা করেন,
  17. আমি আবু হুরায়রাকে দেখেছি যেন তিনি এক ছেলেকে ডেকে আনলেন তার সাথে দাবা খেলার জন্য।
  18. وَرَوَى عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ: أَنَّهُ كَانَ يُجِيزُ الشِّطْرَنْجَ ويلعب بها
  19. আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন যে, তিনি দাবা খেলতেন ও খেলার অনুমতি দিতেন।
  20. «وَرَوَى عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ أَنَّهُ كَانَ يَلْعَبُ بِالشِّطْرَنْجِ.
  21. আব্দুল্লাহ বিন যুবায়ের বর্ণনা করেছেন যে, তিনি দাবা খেলতেন।
  22. فَهَؤُلَاءِ خَمْسَةٌ مِنَ الصَّحَابَةِ أَقَرُّوا عَلَيْهَا وَلَعِبُوا بِهَا
  23. এই পাঁচজন হলেন আল্লাহর রাসুলের সাহাবা। যারা দাবা খেলার অনুমতি দিতেন এবং নিজেরা খেলতেন।
  24. وَأَمَّا التَّابِعُونَ: فَرُوِيَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّهُ كَانَ يَلْعَبُ بِهَا
  25. এবার তাবেয়িদের আলাপে আসা যাক। সাঈদ বিন মুসাইয়াব থেকে বর্ণিত আছে, তিনি দাবা খেলতেন।
  26. وَرَوَى الشَّافِعِيُّ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ أَنَّهُ كَانَ يَلْعَبُ بِهَا اسْتِدْبَارًا. قَالَ الْمُزَنِيُّ: فَقُلْتُ لِلشَّافِعِيِّ: فَكَيْفَ كَانَ يَلْعَبُ بِهَا اسْتِدْبَارًا؟ فَقَالَ: كَانَ يُوَلِّيهَا ظَهْرَهُ وَيَقُولُ لِلْغُلَامِ: بِمَاذَا دَفَعَ؟ فَيَقُولُ: بِكَذَا. فَيَقُولُ: ائْتِ بِكَذَا.
  27. ইমাম শাফেয়ি তাবেয়ি সাইদ বিন জুবাইর থেকে বর্ননা করেছেন যে, তিনি পিঠ ফিরিয়ে না দেখে দাবা খেলতেন। ছাত্র আল মুযানি ইমাম শাফেয়িকে জিজ্ঞেস করলেন, পিঠ ফিরিয়ে আবার কীভাবে খেলে? শাফেয়ি বললেন, তিনি পিঠ ফিরিয়ে তার খাদেমকে বলতেন, দেখ তো সে কী চাল দিয়েছে? খাদেম বলত, এই চাল দিয়েছে। তিনি বলতেন, তাহলে এই চালটা দাও।
  28. وَرَوَى الزُّهْرِيُّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ أَنَّهُ كَانَ يُلَاعِبُ أَهْلَهُ بِالشِّطْرَنْجِ
  29. ইমাম যায়নুল আবেদিন আলি বিন হুসাইন থেকে যুহরি বর্ণনা করেছেন যে, তিনি দাবা খেলতেন।
  30. وَرَوَى أَبُو لُؤْلُؤَةَ قَالَ: رَأَيْتُ الشَّعْبِيَّ يَلْعَبُ بِالشِّطْرَنْجِ مَعَ الْغُرَمَاءِ
  31. আবু লু'লুআহ বলেন, আমি শা'বীকে দেখেছি যে তার কাছ থেকে যারা দেনা করত তাদের সাথে দাবা খেলতেন।
  32. وَرَوَى رَاشِدُ بْنُ كَرَيْبٍ قَالَ: رَأَيْتُ عِكْرِمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ أُقِيمَ قَائِمًا فِي لَعِبِ الشِّطْرَنْجِ
  33. রাশেদ বিন কুরাইব বলেন, আমি ইবনে আব্বাসের মাওলা ইকরিমাকে দেখেছি যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাবা খেলতেন।
  34. وَرُوِيَ أَنَّ مُحَمَّدَ بْنَ سِيرِينَ كَانَ يَلْعَبُ بِالشِّطْرَنْجِ وَقَالَ: هِيَ لُبُّ الرِّجَالِ
  35. মুহাম্মাদ বিন সীরীন থেকে বর্ণিত আছে তিনি দাবা খেলতেন এবং বলতেন যে, এটা প্রকৃত পুরুষদের খেলা।
  36. وَإِذَا اشْتُهِرَ هَذَا عَمَّنْ ذَكَرْنَا مِنَ الصَّحَابَةِ وَالتَّابِعِينَ وَقَدْ عَمِلَ بِهِ مَعَهُمْ مَنْ لَا يُحْصَى عَدَدُهُمْ مِنْ عُلَمَاءِ الْأَمْصَارِ وَفُضَلَائِهِمْ، مَنْ حَذَفْنَا ذِكْرَهُمْ إِيجَازًا، خَرَجَ مِنْ حُكْمِ الْحَظْر
  37. যেহেতু দাবা খেলার বিষয়টি আমাদের উল্লিখিত সাহাবি ও তাবেয়িদের থেকে সুপ্রসিদ্ধ এবং তাদের সাথে খেলায় অংশ নিয়েছিলেন দেশ-বিদেশের অগণিত আলেম, গণ্যমান্য ব্যক্তিবর্গ যাদের নাম আমরা কলেবর সংক্ষিপ্ত রাখার প্রয়োজনে উহ্য রেখেছি, সেহেতু দাবা খেলা নিষিদ্ধতার গণ্ডি থেকে মুক্ত প্রমাণিত হল।
  38. ইমাম আল মাওয়ারদীর আল হাওয়ী আল কাবীর থেকে অনুবাদ সমাপ্ত।
Advertisement
Add Comment
Please, Sign In to add comment