SheikSadi

মুফতিয়ে আহলুল মাদীনা ইমাম ইবনুল মাজিশুনের সঙ্গীতপ্রীতি

Dec 17th, 2021
32
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 5.60 KB | None | 0 0
  1. মুফতিয়ে আহলুল মাদীনা ইমাম ইবনুল মাজিশুনের সঙ্গীতপ্রীতি
  2. আল ইনতিকা গ্রন্থে ইমাম মালিকের ছাত্রদের জীবনী উল্লেখ করতে গিয়ে ইমাম ইবনু আব্দিল বার আল মালিকি আল কুরতুবি বলেন,
  3. ‌‌عبد الملك بن عبد العزيز بن عبد الله بْنِ أَبِي سَلَمَةَ الْمَاجِشُونُ
  4. مَوْلًى لِبَنِي تَيْمٍ مِنْ قُرَيْشٍ يُكَنَّى أَبَا مَرْوَانَ كَانَ فَقِيهًا فَصِيحًا دَارَتْ عَلَيْهِ الْفُتْيَا فِي زَمَانِهِ إِلَى مَوته وعَلى ابيه عبد العزيز قَبْلَهُ فَهُوَ فَقِيهٌ ابْنِ فَقِيهٍ وَكَانَ ضَرِيرَ الْبَصَرِ وَقِيلَ إِنَّهُ عَمِيَ فِي آخِرِ عُمْرِهِ رَوَى عَنْ مَالِكٍ وَعَنْ أَبِيهِ وَكَانَ مُولَعًا بِسَمَاعِ الْغِنَاءِ ارْتِحَالا وَغَيْرَ ارْتِحَالٍ قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَدِمَ عَلَيْنَا وَمَعَهُ مَنْ يُغَنِّيهِ حَدثنَا عبد الوارث بْنُ سُفْيَانَ قَالَ نَا قَاسِمُ بْنُ أَصْبَغَ قَالَ نَا أَحْمَدُ بْنُ زُهَيْرٍ قَالَ سَمِعت مُصعب بن عبد الله الزبيرى يَقُول عبد الملك بن عبد العزيز الْمَاجِشُونُ كَانَ فِي زَمَانِهِ مُفْتِيَ أَهْلِ الْمَدِينَةِ قَالَ أَبُو عمر توفّي عبد الملك بْنُ الْمَاجِشُونِ سَنَةَ اثْنَتَيْ عَشْرَةَ وَقِيلَ سَنَةَ أَربع عشرَة وَمِائَتَيْنِ
  5.  
  6. "আব্দুল মালিক বিন আব্দিল আযিয বিন আব্দিল্লাহ বিন আবি সালামা আল মাজিশুন।
  7. তিনি কুরাইশ গোত্রের বনু তাইম গোত্রের একজন মাওলা ছিলেন। তার ডাকনাম ছিল আবু মারওয়ান। তিনি হচ্ছেন ফকিহ বিন ফকিহ অর্থাৎ তার বাবা ও তিনি দুজনেই ছিলেন ফকিহ। তিনি অন্ধ ছিলেন। বলা হয় শেষ বয়সে তার চোখ নষ্ট হয়ে যায়। সেই যুগে ফতোয়া প্রদানের ক্ষেত্রে তিনি ও তার বাবা আব্দুল আযীয ছিলেন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তিনি ইমাম মালেক ও তার বাবা থেকে হাদিস বর্ণনা করতেন। ঘরে-বাইরে সর্বাবস্তায় তিনি গানবাদ্যে মগ্ন থাকতেন। আহমদ বিন হাম্বল বলেছেন, তিনি যখন আমাদের এখানে এলেন সাথে করে একজনকে নিয়ে এলেন যে তার জন্য গানবাদ্য করত। আমাকে আব্দুল ওয়ারেস বিন সুফিয়ান বলেছেন, তিনি বলেন আমাকে কাসেম বিন আসবাগ বলেছেন, তিনি বলেন, আমাকে আহমদ বিন যুহাইর বলেছেন, তিনি বলেন, আমি মুসআব বিন আব্দিল্লাহ আল যুবায়রীকে বলতে শুনেছি যে, "আব্দুল মালিক বিন আব্দুল আযীয আল মাজিশউন ছিল নিজ যুগের মুফতিয়ে আহলুল মাদিনা।" আবু উমার বলেন, আব্দুল মালিক বিন আল মাজিশুন ২১২, মতান্তরে ২১৪ হিজরি সনে মারা যান।"
  8. .
  9. কাযী ইয়ায রহিমাহুল্লাহ "তারতিবুল মাদারিক" গ্রন্থে বলেন,
  10. قال ابو عمر بن عبد البر: كان عبد الملك مولعاً بالسماع ارتجالاً وغير ارتجال. قال احمد بن حنبل قدم علينا ومعه من يغنيه. قال ابن معين: قدم علينا عبد الملك ومعه من يغنيه فكنا نسمع صوت معازفه
  11. "আবু উমার বিন আব্দুল বার বলেন, আব্দুল মালিক ঘরেবাইরে সর্বাবস্থায় সঙ্গীত শোনায় মগ্ন থাকতেন। আহমদ বিন হাম্বল বলেন, তিনি যখন আমাদের এখানে (বাগদাদে) এলেন, সাথে গানবাদ্যের জন্য একজন লোক নিয়ে এলেন। ইবনে মাঈন বলেন, আব্দুল মালিক আমাদের এখানে একজন বাদ্যবাদক নিয়ে এলেন, আমরা তার বাদ্যের আওয়াজ শুনতে পেতাম।"
Advertisement
Add Comment
Please, Sign In to add comment