SheikSadi

পুঁজিবাদী নৈতিকতা

Nov 11th, 2021 (edited)
34
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 15.76 KB | None | 0 0
  1. পুঁজিবাদী নৈতিকতা
  2. •
  3. ( Keywords: পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, নৈতিকতা, নৈতিকতার উৎস, আমেরিকা, চায়না, কোরিয়া, KPop, BTS, ইবনে তামিয়্যাহ, teleological ethics, আশআরি, মাতুরিদি, মুতাযিলা, সক্রেটিস। )
  4. .
  5. নিউ ইয়র্ক টাইমসের নিকোলাস ক্রিস্টোফ তার ২০১৩-র এক আর্টিকেলে লেখেন,
  6. .
  7. “ভারত-নেপালের এক প্রত্যন্ত বর্ডার ক্রসিঙে এক ভারতীয় পুলিশের সাথে আমার সাক্ষাৎ হয়। বিষণ্ণ চেহারায় সে জানায় তাকে এখানে জঙ্গী-সন্ত্রাসী ও মুভি পাইরেসির সাথে জড়িত লোকদের পাকড়াও করতে পোস্টিং করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এমন কাউকে সে ধরতে পারে নি। তারপরেও ভারত সরকার তাকে সেখানে মোতায়েন করে রেখেছে যাতে তারা মার্কিন সরকারকে দেখাতে পারে যে তারা জঙ্গিবাদ ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তির সংরক্ষণ বিষয়ে অত্যন্ত সচেতন। অথচ তার সামনে দিয়েই হাজার হাজার নেপালি মেয়েকে পাঁচার করে ভারতীয় পতিতালয়গুলোতে পাঠানো হচ্ছিল। কিন্তু এই বিষয়ে তার কোন উচ্চবাচ্য করার সুযোগ নেই কারণ আধুনিক দাসপ্রথা বন্ধ করা আমেরিকার করনীয় বিষয়ের তালিকায় প্রথম দিকে নয়।”
  8. .
  9. মানবপাঁচার, নারী নিপীড়ন রোধ করা মার্কিন সাম্রাজ্যবাদের ফার্স্ট প্রায়োরিটি নাহলে কোনটা তাদের ফার্স্ট প্রায়োরিটি?
  10. .
  11. ২০১৮ সালে CNN এর ক্রিশ্চান আমানপোর কেনিয়ার নবনিযুক্ত প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা'র একটি সাক্ষাৎকার নেন। আমানপোর আলোচনা শুরু করেন এই বলে – "সেই ভিক্টোরিয়ান ঔপনিবেশিক কাল থেকে আফ্রিকার দেশগুলোতে যৌন স্বাধীনতার কিছু বিষয় অচলাবস্থায় পড়ে আছে, যার একটি হচ্ছে সমকাম চর্চার অধিকার। কেনিয়াতে সমকামী হওয়া আইনত নিষিদ্ধ। তারা তো কেবল অন্য সব কেনিয়ানের ন্যায় সমান অধিকার ও প্রাইভেসি চায়।"
  12. .
  13. প্রেসিডেন্ট কেনিয়াত্তা জবাবে বলেন, "আমি এমন কোন বিষয়ে নিজেকে জড়াবো না যা নিয়ে আমার জাতির চিন্তিত নয়। তোমরা বিষয়টিকে যেভাবে “মানবাধিকার” ইস্যু হিসেবে উপস্থাপন করতে চাও, বিষয়টি বাস্তবে সেরকম নয়। এটা এমন কোন বিষয় না যে তোমরা বাইরে থেকে আমাদের দিকে তাকিয়ে বলবে ‘হ্যাঁ’ অথবা ‘না’। বরং এটা হল জাতি হিসেবে কেনিয়ানদের সমাজ, সভ্যতা ও ঐতিহ্যের প্রশ্ন। বহু বছরের সুদীর্ঘ প্রচেষ্টার পর কেনিয়ার জনগণ যে সংবিধানে সর্বসম্মত হয়েছে তাতে সুস্পষ্টভাবে লেখা আছে যে আমরা আমাদের সমাজে সমকামিতার চর্চা ও প্রসার হতে দিব না। তবে হ্যাঁ, সুদূর ভবিষ্যতে এমন একটি সময় আসতে পারে যখন কেনিয়ান সমাজ সমকামিতার অধিকার নিয়ে আলোচনা করার মত অবস্থায় পৌঁছবে। আমাদের সমাজ যখন এই আলোচনা করতে রাজি থাকবে, তখন আমরা এ নিয়ে ভাবতে প্রস্তুত আছি।"
  14. .
  15. মার্কিন সাম্রাজ্যবাদের দূতিয়ালি করা ক্রিশ্চান আমানপোর এই কথার জবাবে কেনিয়ার গণভোট নির্বাচিত সাংবিধানিক রাষ্ট্রপতিকে শাসিয়ে দেন, “আপনার কপালে কিন্তু বিপদ আছে।”
  16. .
  17. এই কথোপকথন থেকে আমরা পুঁজিবাদী সাম্রাজ্যবাদের কিছু বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারি।
  18. -
  19. ১. নৈতিকতার বিষয়টিকে সামাজিক ও আপেক্ষিক মনে না করে, সর্বজনীন ও নৈর্ব্যক্তিক বলে প্রচারণা চালানো যাতে করে সাম্রাজ্যবাদকে বৈধতা প্রদানকারী নৈতিক ডিসকোর্সকে সারা দুনিয়ার মানুষ মাথা পেতে মেনে নেয়।
  20. -
  21. ২. সাম্রাজ্যবাদী এজেন্ডায় অংশ না নেয়া জনগোষ্ঠীকে খোদ মানবজাতি থেকেই খারিজ করে দেয়া। কেনিয়ানরা যেন মানুষই নয়, সমাজ কীভাবে চলবে সেই বিষয়ে তাদের কোন মতামত থাকতে পারবে না। মানুষ হল কেবল সাম্রাজ্যবাদীর ওকালতি করা লোকজন। তারা যেটাকে নৈতিক বলবে, সেটাকেই সারা দুনিয়া নৈতিক মানতে বাধ্য থাকবে।
  22. -
  23. ৩. LGBTQ কে কেন্দ্র করে পশ্চিমে গড়ে ওঠা ইন্ডাস্ট্রির সাসটেনেন্স এর জন্য প্রয়োজন অন্যান্য দেশগুলোর অংশগ্রহণ। পুঁজিবাদী এই ব্যবস্থায় যদি পূর্বপশ্চিমের সকল দেশের অর্থনৈতিক অংশগ্রহণ না থাকে তবে পশ্চিমের একার পক্ষে এই ব্যবসা বেশিদিন টেনে নেয়া সম্ভব না। সাম্রাজ্যবাদীরা যে নৈতিকতার উপরে অর্থনৈতিকতা নিয়ে বেশি সচেতন তার নমুনা আমরা নেপাল বর্ডারে দায়িত্ব পালন করা সেই পুলিশ অফিসারের জবানিতে শুনেছি। নারীদের যৌনদাসী হিসেবে পাঁচার জারি থাকবে কারণ সেটা দিন শেষে ভারতে রেভেন্যু জেনারেট করবে। জিডিপি বাড়াবে। তাই এখানে নৈতিকতার প্রায়োরিটি চেঞ্জ হয়ে গিয়েছে।
  24. -
  25. ৪. LGBTQ কীভাবে মানুষের নৈতিকতার কাছে আপিল করছে, পুঁজিবাদীদের অর্তনৈতিক স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে ক্রীড়নক হিসেবে কাজ করছে তার একটি দৃষ্টান্ত হল K-POP ও BTS, এখনো পর্যন্ত সরাসরি LGBTQ এর অ্যাম্বাসেডর না হলেও তারা বর্তমান বিশ্বে ইফেমিনেট কালচারে পুঁজি বিনিয়োগ করছে। ভালমত সফলও হয়েছে। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দক্ষিণ কোরিয়া মার্কিন সাম্রাজ্যবাদের গুটি হিসেবে খেলে যাচ্ছে। এই বাস্তবতা সবার আগে বুঝতে পেরেছে প্রতিবেশী দেশ পুঁজিবাদী পরাশক্তি চায়না। যার ফলে তারা কালক্ষেপণ না করেই পশ্চিমের এই চালকে রুখে দিয়েছে। China's media cracks down on 'effeminate' styles শীর্ষক বিবিসি আর্টিকেলটা দেখতে পারেন।
  26. -
  27. ৫. … থাক, কথা সংক্ষেপ করি।
  28. .
  29. মূল পয়েন্ট কী আমার?
  30. .
  31. (ক) নৈতিকতার অন্টলোজি নিয়ে আমাদের ভাবা উচিত। আমার মতে নৈতিকতা তৈরি হয় সমাজ থেকে। সমাজে একসাথে থাকতে হলে মানুষকে মিথ্যা বলা, প্রতারণা করা ত্যাগ করতে হয়। চুরি, ডাকাতিকে অপরাধ গণ্য করতে হয়। তাহসিন-তাকবিহ (Moral philosophy) এর ক্ষেত্রে আমি তায়মি স্কুল অফ কালাম ফলো করি। ইলমে কালাম শাস্ত্রে অপরিচিতরা একে teleological ethics নামে চেনেন।
  32.  
  33. মিফতাহু দারিস সা'আদাত কিতাবে ইবনুল কায়্যিম (১৩৫০ খ্রি.) বলেন:
  34.  
  35. وإنما نعنى بكونه حسنا أو قبيحا لذاته أو لصفته أنه في نفسه منشأ للمصلحة والمفسدة وترتيبهما عليه كترتيب المسببات على أسبابها المقتضية لها وهذا كترتيب الري على الشرب والشبع على الأكل وترتب منافع الأغذية والأدوية ومضارها عليها فحسن الفعل أو قبحه هو من جنس كون الدواء الفلاني حسنا نافعا أو قبيحا ضارا
  36.  
  37. “কোন কাজকে সত্তাগত কিংবা বৈশিষ্ট্যগতভাবে ভাল/ন্যায় কিংবা মন্দ/অন্যায় বলে আমরা বোঝাই যে এই কাজটি উপকার কিংবা অপকারের সূচনা করবে। ভাল-মন্দের সাথে কল্যাণ-অকল্যাণের সম্পর্ক হল কজ ও ইফেক্টের সম্পর্ক। যেমন পানি পান করলে তৃষ্ণা মেটে, খাবার খেলে ক্ষুধা মেটে। খাদ্য ও ঔষধের সাথে স্বাস্থ্যের ভাল-মন্দের যে সম্পর্ক, কোন কাজের সাথে ন্যায়-অন্যায়ের সেই সম্পর্ক।”
  38. .
  39. তায়মি ধারার বিপরীতে আরো দুইটি স্কুল অফ থট মুসলিম বুদ্ধিবত্তিক পরিমণ্ডলে আছে – আশআরি ও সংখ্যাগরিষ্ট হাম্বলিদের ধারা যারা ভাবেন নৈতিকতা হল খোদা যা বলেন তা-ই। বিপরীতে মাতুরিদি ও মুতাযিলারা বলে নৈতিকতা হচ্ছে কোন কাজের সত্তাগত বৈশিষ্ট্য, নিছক খোদা আরোপিত নয়। একবিংশ শতাব্দীতে কেন তায়মী ধারার কালামই উপযোগী তা নিয়ে আরেকদিন আলাপ হবে। ইলমে কালামে অপরিচিতদের চেনার সুবিধার্থে প্লেটোর বই থেকে একটা রেফারেন্স দিচ্ছি। "Is the pious loved by the gods because it is pious, or is it pious because it is loved by the gods?" সক্রেটিসের এই প্রশ্নে আশআরীরা প্রথম পক্ষ, মাতুরিদিরা দ্বিতীয়। এই আলাপের গভীরে আরেকদিন যাব।
  40. .
  41. (খ) নৈতিকতার প্রশ্নে কম্প্রোমাইজ কে করবে সমাজ নাকি ব্যাক্তি, রাষ্ট্র নাকি গোষ্ঠী? এই ইস্যুতে দুইটি এক্সট্রিম কেইস “আমেরিকা বনাম চায়না” নিয়ে স্টাডি করা উচিত। জাতীয় সংহতি রক্ষার নামে চায়না যে উইঘুরদের দমনপীড়ন চালাচ্ছে, কোরআনের বহু আয়াত নিষিদ্ধ করছে সেটা কি সমাজ-গ্রেটার-দ্যান ব্যক্তি, রাষ্ট্র-গ্রেটার-দ্যান গোষ্ঠী এই আইডিয়াগুলোর সাথে কন্সিস্টেন্ট কিনা। খিলাফতের স্বপ্ন দেখা মুসলিমরা ‘রাষ্ট্র’ গঠন করার পর শিনজিংপিং/বিজেপি মডেল গ্রহণ করবে নাকি উসমানিদের মিল্লাত সিস্টেম নাকি বেটার ও হাইব্রিড কোন মডেল নিয়ে প্রস্তাবনা আছে সেটা নিয়েও আলাপ তোলা দরকার।
Add Comment
Please, Sign In to add comment