Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- কেমন ছিলেন নৃশংস জঙ্গী সংগঠন আল কায়েদা প্রধান শায়খ ওসামা বিন লাদেন?
- -
- ২০১১ সালের অ্যাবোটাবাদের রেস্টহাউজে আক্রমণ চালিয়ে আমেরিকার নেভি SEALS টিম সালাফি জিহাদি নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে। তার বাসায় তল্লাশী চালিয়ে উদ্ধার করে বিভিন্ন শৌখিন ও সৃজনশীল বিষয়বস্তু। তার হার্ড ড্রাইভ থেকেই কেবল উদ্ধার করা হয় ৫০ লক্ষ ফাইল। শায়খ যদি রক্তপাতের পরিবর্তে সৃজনশীলতার পথ বেছে নিতেন এবং এই শেষোক্ত পথে নিজের অঢেল সম্পদ, বুদ্ধি ও শ্রম ব্যয় করতেন, তবে তিনি হয়ত ভাল কিছু করে যেতে পারতেন। কিন্তু যুবক বয়সে সালাফি জিহাদি প্রোপাগান্ডার খপ্পরে পড়ে একটা সম্ভাবনাময় জীবনের বিনাশ ঘটেছিল। তবে শৌখিনতা এমন বিষয় যে আপনি হাজারো সহিংসতা করেও সেটাকে পুরোপুরি অবদমন করতে পারবেন না। হুমায়ুন আহমেদের 'হিমু ও আঙ্গুল কাটা জগলু' গল্পের জগলু কিন্তু বড় সন্ত্রাসী হয়েও বেশ শৌখিন মানুষ ছিলেন।
- .
- তো যাই হোক, সিআইএ-র তদন্তকারী দল শায়খ ওসামার বাসা থেকে নিম্নোক্ত বিষয়গুলো উদ্ধার করে।
- .
- ১। ডিজনি ও পিক্সারের হলিউড মুভি ।
- শায়খ ওসামা Antz, Cars, Ice Age, Chicken Little, Heroes of Tomorrow, Resident Evil মুভিগুলোর বেশ ভক্ত ছিলেন।
- .
- ২। মিস্টার বিন ।
- আমাদের মত শায়খও ছিলেন জনপ্রিয় অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের অভিনীত মিস্টার বিন টিভি সিরিজের ভক্ত।
- .
- ৩। ইউটিউব ।
- “Charlie bit my finger” শীর্ষক ভাইরাল ভিডিওটা দেখেও শায়খ আনন্দ পেতেন।
- .
- ৪। কার্টুন ও বাচ্চাদের ছড়া ।
- বাসার শিশুদের জন্য তার কম্পিউটারে সেভ করা ছিল টম এন্ড জেরি কার্টুন। বর্ণমালা মুখস্থ করার ছড়া।
- .
- ৫। আনিমে ।
- শায়খ ওসামা বিন লাদেন 'Detective Conan' আনিমের ভক্ত ছিলেন। আনিমে এপিসোডগুলো তিনি আরবি ভাষার একটি ফোরাম থেকে ডাউনলোড় করতেন। তার পিসিতে এই আনিমের আরবি সাবটাইটেল বিশিষ্ট ৫৩৪ নং পর্বটি পাওয়া যায়। আমি Lupin দেখেছি, Conan এখনো দেখা হয় নি।
- .
- ৬। ডকুমেন্টারি ।
- শায়খ ওসামা তথ্য ও গবেষণা মূলক ডকুমেন্টারির একজন আগ্রহী দর্শক ছিলেন। তার প্রিয় ডকুমেন্টারির মধ্যে ছিল “Sex Crimes and the Vatican”, “Mysteries Of Egypt”, “BBC Battlefields”, এবং “Welcome to the 11th Dimension”। মজার বিষয় হল শায়খের পিসিতে “Loose Change 2” নামক ডকুমেন্টারিটাও ছিল যেখানে প্রমাণের চেষ্টা হয়েছিল যে নাইন-ইলেভেন মূলত আমেরিকারই চক্রান্ত!
- .
- ৭। আর্কেড ও রেট্রো গেম
- আশি ও নব্বইয়ের দশকে যৌবন পাড়ি দেয়া ওসামা বিন লাদেন ছিলেন আর্কেড গেম ভক্ত। তার পিসিতে আর্কেড গেম খেলার বিভিন্ন এমুলেটর ইন্সটল করা ছিল।
- .
- গেমগুলোর বিস্তারিত তালিকা এবং শায়খের বাসা থেকে উদ্ধারকৃত অন্যান্য শৌখিন বিষয়ের পূর্ণ তালিকা পেতে আপনারা এই লিংকটি ঘুরে আসতে পারেন - https://www.cia.gov/.../Everything.20171105.hash_index.txt ( Ctrl+F দিয়ে সার্চ করে ফাইলগুলোর নাম খুঁজে পেতে পারেন সহজেই। )
Advertisement
Add Comment
Please, Sign In to add comment