Not a member of Pastebin yet?
Sign Up,
it unlocks many cool features!
- দাবার গ্র্যান্ডমাস্টার ইমাম ইবনে হাজার আসকালানী (মৃত্যু ১৪৪৯ খ্রিস্টাব্দ)
- আল্লামা সাখাভি রহিমাহুল্লাহ তার গুরু শায়খুল ইসলাম ইবনে হাজারের জীবনী রচনা করেছেন। তাতে উল্লেখ করেছেন ইবনে হাজার রহিমাহুল্লাহ ব্লাইন্ড চেস (ইস্তিদবার) খেলতেন! এমনকি তিনি মিসরের ত্রিশ বছরের গ্র্যান্ডমাস্টারকে (আলিয়া) পর্যন্ত হারিয়েছেন!
- আল্লামা সাখাবি বলেন,
- وأما انبساطه، لا سيما في محالّ النُّزه، فمعلوم. وربما لعب الشَّطرنج، لكن في النادر جدًّا، بحيثُ لم يضبط عنه غير المرَّة والمرتين، مع كونه عاليةً فيه، يلعبُه استدبارًا.
- ইবনে হাজার রহিমাহুল্লাহর প্রফুল্ল মেজাজের কথা সুবিদিত — বিশেষত চিত্ত বিনোদনে। তিনি মাঝে মাঝে দাবাও খেলতেন। তিনি নিজে একজন আলিয়া (গ্র্যান্ডমাস্টার) হলেও তার কেবল এক দুইটি ম্যাচ রেকর্ডেড আছে। তিনি না দেখে দাবা খেলতেন (ব্লাইন্ড চেস বা ইস্তিদবার)।
- فممَّا ضبط عنه لعبُه به مع الشهاب الرِّيشي أحد جماعته بالمناوات بعد أن خطمه رخًّا . وزعم العالية محمد الحلوائي الملقب البُخْش، وهو مِنْ مدة تزيد على ثلاثين سنة عالية، أنَّه لعبه معه مرة سبع دسوت، فضله صاحبُ التَّرجمة بثلاثة منها، وتساويًا في باقيها، واللَّه أعلم. وكان يلعبه مع صهره الشهاب بن مكنون في أوقات راحته. وحكى لي سبطه أنَّه لعبه بعد سنة آمد مع بعض المعتبرين. قال: وأظنه البدر بن الأمانة.
- রেকর্ডকৃত খেলাগুলোর একটি ছিল মিসরের মানাওয়াত শহরে তার এক শিষ্য শিহাব আল রীশির সাথে। তিনি তাকে কিস্তি (রুখ) দিয়ে চেকমেট করেছিলেন।
- দীর্ঘ তিরিশ বছরের আলিয়াহ মুহাম্মদ হালওয়াই, যাকে বুখশ উপাধি দেয়া হয়েছিল, দাবি করেছেন যে, তিনি ইবনে হাজার রহিমাহুল্লাহর সাথে পরপর সাত গেমের ম্যাচ খেলেছেন। আলিয়া বুখশ যার তিনটিতে হেরেছেন, বাকিগুলো ড্র হয়েছিল।
- এছাড়াও ইবনে হাজার রহিমাহুল্লাহ অবসর সময়ে আপন শ্যালক শিহাব বিন মাকনুনের সাথে দাবা খেলতেন। আমাকে তার নাতি জানিয়েছে যে, 'আমেদ' এর পরের বছর তিনি এক গণ্যমান্য দাবাড়ুর সাথে খেলেছেন। আমার ধারণা তিনি ছিলেন বদর বিন আমানাহ। (সমাপ্ত)
- চিন্তা করে দেখুন এই মুসলিম উম্মতের শ্রেষ্ঠ ব্যাক্তিরা কতটা মননশীল ছিলেন? আর ইসলামি সভ্যতাও কতটা আধুনিক ছিল! মিসরে দাবার টুর্নামেন্ট হত। সেই টুর্নামেন্টে জগৎখ্যাত আলেম ও ইমামরা অংশ নিতেন। অথচ আজকের তথাকথিত আলেম সমাজকে দেখুন। তারা পারলে গুহায় গিয়ে মুখ লুকায়। এই কথিত আলেমরা ইসলামের এমন এক রুক্ষশুষ্ক রূপ মানুষকে দেখায় যা দেখে লোকে ইসলামের কাছে আসার বদলে দৌঁড়ে পালানোর চিন্তা করে।
- আল্লাহর নবী সত্যই এরশাদ করেছেন, ولن يشاد الدين أحد إلا غلبه "ধর্মকে কেউ কঠিন করার চেষ্টা করলে সে নিজেই এর কাছে কাবু হয়ে যাবে।"
Advertisement
Add Comment
Please, Sign In to add comment