SheikSadi

নবী ও সাহাবীদের বাদ্য যন্ত্র ব্যবহার

Oct 28th, 2021
102
0
Never
Not a member of Pastebin yet? Sign Up, it unlocks many cool features!
text 11.63 KB | None | 0 0
  1. আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুচিশীল সঙ্গীত ও বাদ্যের উৎসাহ দিয়েছেন।
  2.  
  3. عن جابر بن عبد الله، قال: كان الجواري إذا نكحوا كانوا يمرون بالكبر والمزامير ويتركون النبي صلى الله عليه وسلم قائما على المنبر، وينفضون إليها، فأنزل الله {وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها} [الجمعة: 11]»
  4. জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত আছে, যখন মদিনার মেয়েদের বিয়ে দেয়া হত তখন তবলা ও বাঁশি বাজিয়ে যাত্রার আয়োজন করা হত। এর ফলে নবি সাঃ জুমার খুতবা প্রদানকালে তারা খুতবা ত্যাগ করে সেই যাত্রায় চলে যেত। আর এই মর্মেই আল্লাহ নাযিল করেন এই আয়াত "যখন তারা (মদিনাবাসী) ব্যবসা কিংবা ফুর্তি দেখে, তার দিকে ছুটে যায়"
  5.  
  6. হাদিসটি ইবনে জারির, আবু আওয়ানা, তাহাবি প্রমুখ তাখরিজ করেছেন। হাদিসের সনদ সহিহ। বিস্তারিত আলোচনা এখানে -- http://dr-alawni.com/articles.php?show=238
  7.  
  8. সহিহ বুখারিতে আয়েশার হাদিস রয়েছে, أنَّها زَفَّتِ امْرَأَةً إلى رَجُلٍ مِنَ الأنْصارِ، فقالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: يا عائِشَةُ، ما كانَ معكُمْ لَهْوٌ؟ فإنَّ الأنْصارَ يُعْجِبُهُمُ اللَّهْوُ.
  9. যে তিনি আনসারী এক জুটির বিয়েতে অংশ নিয়েছিলেন। আল্লাহর রাসুল আয়েশাকে জিজ্ঞেস করলেন, "হে আয়েশা! তোমরা কি ফুর্তির ব্যবস্থা করেছিলে? আনসাররা তো আনন্দ-ফুর্তি পছন্দ করে"
  10. এই হাদিসের সাথে উপরের আয়াত ও হাদিসের সংযোগ থেকে স্পষ্ট যে, আল্লাহর রাসুল আয়েশাকে গান-বাদ্যের আয়োজন করতে বলেছিলেন, যা কিনা আনসারদের প্রিয় বিষয় ছিল।
  11.  
  12. রইসুল মুফাসসিরিন ইমাম ইবনে জারির আত তাবারি লাহু (ফুর্তি) শব্দের ব্যাখ্যায় লিখেছেন,
  13. « وأما اللهو، فإنه اختلف من أي أجناس اللهو كان، فقال بعضهم: كان كبرا ومزامير» ، وذكر هذا الحديث .
  14. ثم قال : « وقال آخرون: كان طبلا» ، وأورد أثرا لمجاهد في ذلك .
  15. ثم قال الطبري : « والذي هو أولى بالصواب في ذلك الخبر الذي رويناه عن جابر، لأنه قد أدرك أمر القوم ومشاهدهم» .
  16. ফুর্তি শব্দের ব্যাখ্যায় মতভিন্নতা রয়েছে। কেউ বলেছেন, এটা হচ্ছে ঢোল ও বাঁশি। অন্যদের মতে, এটা হচ্ছে তবলা। তবে সঠিকতর ব্যাখ্যা হচ্ছে যা আমরা জাবের রাদিয়াল্লহু আনহুর হাদিসে উল্লেখ করেছি। কেননা তিনি আনসারদের অবস্থা স্বচক্ষে দর্শন করেছেন।
  17.  
  18.  
  19. এছাড়াও বুখারিতে বর্ণিত আছে, আয়েশার হাদিসে, যে আল্লাহর রাসুল তার নিজ ঘরে ঈদের দিন আয়েশা ও তার সমবয়সী দুই মেয়েকে সঙ্গীত পরিবেশন করতে বলেন। আবু বকর এতে আপত্তি করলে তিনি বলেন যে, আজ ঈদের দিন। আমাদের আনন্দ করতে দাও।
  20.  
  21. ইমাম ইবনুল কায়সারানি লিখেছেন,
  22. وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انْفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا " هَذَا حَدِيثٌ صَحِيحٌ أَخَرَجَهُ مُسْلِمُ فِي كِتَابِهِ عَنْ عَبْدِ بْنِ حُمَيْدٍ عَنْ خَالِدِ بْنِ مَخْلَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلالٍ. وَاللَّهُ عَزَّ وَجَلَّ عَطَفَ ‌اللَّهْوَ عَلَى التِّجَارَةِ، وحُكْمُ الْمَعْطُوفِ حُكْمُ الْمَعْطُوفِ عَلَيْهِ، وَبِالإِجْمَاعِ تَحْلِيلُ التِّجَارَةِ، فَثَبَتَ أَنَّ هَذَا الْحُكْمَ مِمَّا أَقَرَّهُ الشَّرْعُ عَلَى مَا كَانَ عَلَيْهِ فِي الْجَاهِلِيَّةِ، لأَنَّهُ غَيْرُ مُحْتَمِلٍ أَن يكون النَّبِي - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ - حَرَّمَهُ، ثُمَّ يُمَرُّ بِهِ عَلَى بَابِ الْمَسْجِدِ يَوْمَ الْجُمُعَةِ، ثُمَّ يُعَاتِبُ اللَّهِ عَزَّ وَجَلَّ مَنْ تَرَكَ رَسُولَهُ / - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ - قَائِمًا. وَخَرَجَ يَنْظُرُ إِلَيْهِ وَيَسْتَمِعُ وَلَمْ يَنْزِلْ فِي تَحْرِيمِهِ آيَةٌ، وَلَا سنّ رَسُول اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ - فِيهِ سُنَّةٌ. فَعَلِمْنَا بِذَلِكَ بَقَاءَهُ عَلَى حَالِهِ. وَيَزِيدُ ذَلِكَ بَيَانًا وَوُضُوحًا مَا حَدَّثَنَاهُ (ذكر إسناده) عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهِ عَنْهَا أَنَّهَا زَفَّتِ امْرَأَةً مِنَ الأَنْصَارِ إِلَى رَجُلٍ مِنَ الأَنْصَارِ. فَقَالَ: رَسُول اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ -: أَمَا كَانَ مَ
  23. عَكُنَّ مِنْ لَهْوٍ؟ فَإِنَّ الأَنْصَارَ يُعْجِبُهُمُ اللَّهْوُ
  24.  
  25. "যখন তারা ব্যবসা কিংবা ফুর্তি দেখে, তার দিকে ছুটে যায়, তোমাকে দাঁড় করিয়ে রেখে" আয়াতের ব্যাপারে বলেছেন যে, এখানে ব্যবসা ও ফুর্তিকে পাশাপাশি উল্লেখ করা হয়েছে। ইজমার মাধ্যমে প্রমাণিত আছে যে, ব্যবসা-বাণিজ্য হালাল। এতে প্রমাণ হল যে, ইসলামপূর্ব জাহেলি সময় থেকে চলে আসা এই বিষয়ের হুকুম শরিয়তে পূর্বের অবস্থায় বহাল রাখা হয়েছে। কেননা এমনটি অসম্ভব যে, আল্লাহর রাসুল এটা হারাম ঘোষনা করার পরেও আনসাররা এতে মেতে থাকবে, এমনকি জুমার দিনে মসজিদের দরজার সামনে এই কাজ করবে। তার ওপর আল্লাহ তাদেরকে নিন্দা করবেন যে, কেন তোমরা নবিকে দাঁড় করিয়ে চলে গেলে, অথচ তিনি সঙ্গীত-বাদ্যকে হারাম করে কোন আয়াত নাযিল করবেন না, আল্লাহর রাসুলও কোন সুন্নাত জারি করবেন না। এই বিষয়টি আরো পরিষ্কার ও স্পষ্ট হয় আয়েশার হাদিসের মাধ্যমে যাতে আল্লাহর রাসুল তাকে বলেছিলেন, "বিয়েতে কি ফুর্তির আয়োজন ছিল? আনসাররা আনন্দ-ফুর্তি বেশ পছন্দ করে।"
  26.  
  27. সহিহ মুসলিমে আছে,
  28. أنَّ النبيَّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، رَأَى صِبْيَانًا وَنِسَاءً مُقْبِلِينَ مِن عُرْسٍ، فَقَامَ نَبِيُّ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ مُمْثِلًا، فَقالَ: اللَّهُمَّ أَنْتُمْ مِن أَحَبِّ النَّاسِ إلَيَّ، اللَّهُمَّ أَنْتُمْ مِن أَحَبِّ النَّاسِ إلَيَّ يَعْنِي الأنْصَارَ.
  29. আল্লাহর রাসুল আনসার নারী ও শিশুদের বিয়ের অনুষ্ঠানে যেতে দেখে বলেছিলেন, "আল্লাহ সাক্ষী! তোমরা আমার সবচেয়ে প্রিয় মানুষ।"
  30.  
  31. মিউজিকের বিরোধিতা করে যতগুলো হাদিস বর্ণনা করা হয় সেসবের ব্যাপারে আমাদের বক্তব্য হল — হয়ত আপনাদের হাদিসের মর্ম (মতন/দিলালত) বুঝতে ভুল হচ্ছে, নয়ত হাদিসটির সনদ-সুবুতেই সমস্যা।
  32. =
  33. ১। কাযী আবু বকর ইবনুল আরাবি আল মালেকি "আল-আহকাম" এ বলেছেন :
  34. لم يصح في تحريم المعازف شيء .
  35. "বাদ্যযন্ত্রের নিষেধাজ্ঞা জ্ঞাপক কোন হাদিসই সহিহ নয়।"
  36. =
  37. ২। ইমাম গাযালী ও ইবনুন নাহবি "আল-উমদা"তে ঠিক একই কথাই বলেছেন।
  38. =
  39. ৩। ইবন তাহির লিখেছেন:
  40. لم يصح من أدلة تحريم المعازف حرفٌ واحد.
  41. বাদ্যযন্ত্রকে হারাম করে যেসব দলিল দেয়া হয় সেগুলোর একটা অক্ষরও বিশুদ্ধ নয়।
  42. =
  43. ৪। ইবন হাযমের উক্তি,
  44. كل ما رُوي في تحريم المعازف باطلٌ وموضوعٌ
  45. বাদ্যযন্ত্রকে হারাম করে যত যা বর্ণিত হয়, তার সবগুলোই বাতিল ও বানোয়াট।"
  46.  
Advertisement
Add Comment
Please, Sign In to add comment